বায়োমেট্রিক সিস্টেমে DNA টেস্টিং এর মাধ্যমে কীভাবে একজন ব্যক্তিকে শনাক্ত করে?
বায়োমেট্রিক সিস্টেমে DNA টেস্টিং বা ডিএনএ প্রোফাইলিং হলো একজন ব্যক্তিকে শনাক্ত করার সবচেয়ে নির্ভুল ও শক্তিশালী পদ্ধতি। এটি মূলত একজন ব্যক্তির জেনেটিক কোড বিশ্লেষণ করে কাজ করে।
১. নমুনা সংগ্রহ (Sample Collection)
প্রথমে ব্যক্তির শরীর থেকে জৈবিক নমুনা সংগ্রহ করা হয়। এটি লালা, রক্ত, চুল, ত্বক বা নখের অংশ হতে পারে।
২. ডিএনএ নিষ্কাশন (DNA Extraction)
সংগৃহীত নমুনা থেকে ল্যাবরেটরিতে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কোষের নিউক্লিয়াস থেকে ডিএনএ আলাদা করা হয়।
মানুষের ডিএনএর পরিমাণ নমুনায় খুব কম থাকতে পারে। তাই PCR (Polymerase Chain Reaction) নামক একটি প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট ডিএনএ খণ্ডাংশের লক্ষ লক্ষ কপি তৈরি করা হয় যাতে সেটি সহজে বিশ্লেষণ করা যায়।
৩. নির্দিষ্ট অংশ বিশ্লেষণ (DNA Profiling)
মানুষের ডিএনএর ৯৯.৯% সবার ক্ষেত্রেই সমান। কিন্তু কিছু নির্দিষ্ট অংশ (STR – Short Tandem Repeat)আছে যা প্রতিটি মানুষের ক্ষেত্রে আলাদা হয়। বায়োমেট্রিক সিস্টেমে এই বিশেষ অংশগুলোর বিশ্লেষণ করা হয়।
৪. প্রোফাইল তৈরি (DNA Profile Creation)
এই বিশ্লেষণ থেকে একটি ইউনিক “DNA প্রোফাইল বা জেনেটিক প্রোফাইল” তৈরি করা হয়, যা অনেকটা ‘জেনেটিক বারকোডের’ মতো কাজ করে।
৫. ডাটাবেজের সাথে তুলনা (Matching)
এই DNA প্রোফাইলকে পূর্ব থেকে সংরক্ষিত ডাটাবেজের সাথে মিলিয়ে দেখা হয়। যদি মিল পাওয়া যায়, ব্যক্তিকে সনাক্ত করা যায়। মিল না থাকলে, সে ব্যক্তি ভিন্ন।
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Contact: 01724351470