অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তরসমূহ : পঞ্চম অধ্যায়

HSC ICT Chapter 5

অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?

⇒ ‘অনুধাবন’ বলতে কোন বিষয়ের অর্থ বোঝার সক্ষমতাকে বোঝায়। এটি হতে পারে কোন তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারার সক্ষমতা।

⇒ অনুধাবন স্তর হলো চিন্তন-দক্ষতার দ্বিতীয় স্তর। এই প্রশ্নটি ‘খ’ তে দেয়া থাকে। এধরণের প্রশ্নে সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না।  তাই শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা করতে হবে।

⇒ অনুধাবনমূলক প্রশ্নের নম্বর থাকবে ২। এর মধ্যে জ্ঞানের জন্য ১ ও অনুধাবনের জন্য ১।

⇒ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুই প্যারায় লেখা ভালো। যার প্রথম প্যারায় জ্ঞান অংশের উত্তর ও দ্বিতীয় প্যারায় অনুধাবন অংশের উত্তর।

⇒ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে সর্বোচ্চ পাঁচটি বাক্যে উত্তর লিখতে হবে। তবে এর সামান্য কম-বেশি হলে কোন অসুবিধা নেই।

⇒ এক্ষেত্রে কোনভাবেই প্রশ্নের উত্তরে অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না।


২০২৪, ২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ডপ্রশ্ন ও গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নসমূহ 

 

  1. ০, ১ দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা কর। [য. বোর্ড ২০১৬, চ. বোর্ড ২০১৬]   
  2. মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয় কেন?
  3. “শব্দ ছাড়া শুধু মাত্র সংখ্যার মাধ্যমে ভাষা প্রকাশ সম্ভব”- ব্যাখ্যা কর। [কু. বোর্ড ২০১৭]
  4. “লো-লেভেল প্রোগ্রামিং ভাষার দুর্বলতায় হাই-লেভেল প্রোগ্রামিং ভাষার উৎপত্তির কারণ” -ব্যাখ্যা কর। [দি. বোর্ড ২০১৭]
  5. প্রোগ্রামিং-এর ভাষা এবং মানুষের ভাষা আজ কীভাবে কাছাকাছি হলো? বর্ণনা দাও। [মা. বোর্ড ২০২৩] 
  6. “উচ্চ স্তরের ভাষা মেশিন ভাষা থেকে উন্নতর” – ব্যাখ্যা কর।
  7. হাই-লেভেল প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রামিং করা সহজ – ব্যাখ্যা কর।
  8. অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষা থেকে উন্নত কেন? [য. বোর্ড ২০১৭] 
  9. অ্যালগরিদম কোডিং এর পূর্বশর্ত – ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড ২০১৬] 
  10. স্থায়ী ও অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য লিখ। [রা. বোর্ড ২০২৩] 
  11. প্রোগ্রাম কোডিং–এ অ্যালগরিদমের গুরুত্ব লেখ।
  12. “অ্যালগরিদমের চেয়ে ফ্লোচার্টের মাধ্যমে সমস্যা শনাক্ত করা সহজ”-ব্যাখ্যা কর।
  13. ডিবাগিং ব্যাখ্যা কর। [চ. বোর্ড – ২০২৪]
  14. প্রবাহচিত্রে ব্যবহৃত প্রতীকগুলো ব্যাখ্যা কর।
  15. ফ্লোচার্ট হলো চিত্রভিত্তিক অ্যালগোরিদম –ব্যাখ্যা কর।
  16. সুডোকোড প্রোগ্রামিং ভাষা নির্ভর নয়- ব্যাখ্যা কর। [ব. বোর্ড ২০১৯]
  17. সি প্রোগ্রামিং ভাষাকে মিড লেভেল প্রোগ্রামিং ভাষা বলা হয় কেন? [দি. বোর্ড ২০১৬]
  18. ‘সি’ কে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন? ব্যাখ্যা কর। [চ. বোর্ড – ২০২৪]
  19. “C একটি মধ্যমস্তরের ভাষা”- ব্যাখ্যা কর। [সি. বোর্ড – ২০২৪]  
  20. সি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা-ব্যাখ্যা কর।
  21. সি প্রোগ্রামিং ভাষা একটি কেস সেনসিটিভ ভাষা-ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড ২০১৯]  
  22. সি একটি কেস সেনসিটিভ ভাষা – ব্যাখ্যা কর। [রা. বোর্ড – ২০২৪, কু. বোর্ড – ২০২৪, ঢা. বোর্ড – ২০২৪, দি. বোর্ড – ২০২৪, ঢা. দি. য. সি. বোর্ড ২০১৮, সি. বোর্ড ২০১৭]
  23. C ও C++ এর মধ্যে ভিন্নতা কী? ব্যাখ্যা কর। [য. বোর্ড ২০১৯]   
  24. অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী-ব্যাখ্যা কর। [ব. বোর্ড ২০১৭, কু. বোর্ড ২০১৬]
  25. প্রত্যেকবার প্রোগ্রাম নির্বাহের সময় কম্পাইল করা প্রয়োজন –ব্যাখ্যা কর। [সি. বোর্ড ২০১৬] 
  26. কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার কোন ক্ষেত্রে ভালো –ব্যাখ্যা কর।
  27. কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি বন্ধুভাবাপন্ন- ব্যাখা কর। [রা. বোর্ড ২০২৩] 
  28. ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক – ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড ২০১৯]
  29. কম্পাইলার সুবিধাজনক কেন? – ব্যাখ্যা কর। [দি. বোর্ড ২০১৯]
  30. কম্পাইলার ও ইন্টারপ্রেটার এক নয় – ব্যাখ্যা কর। [মাদ্রাসা. বোর্ড ২০১৯]
  31. উৎস প্রোগ্রামকে কম্পাইল করার প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর।
  32. প্রত্যেকটি প্রোগ্রামের তিনটি অংশ থাকে- ব্যাখ্যা কর। [চ. বোর্ড ২০২৩]  
  33. চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুন রয়েছে – ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড ২০১৭]
  34. ‘চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়’ – ব্যাখ্যা কর। [কু. বোর্ড ২০১৭]
  35. বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক একই নয়- ব্যাখ্যা কর। [ম. বোর্ড – ২০২৪]
  36. ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুসরণীয় পদক্ষেপ ব্যাখ্যা কর। [দি. বোর্ড ২০২৩]
  37. চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে- বুঝিয়ে লিখ। [সি. বোর্ড ২০১৯]
  38. সি ভাষায় int roll@no; স্টেটমেন্টটি বৈধ/অবৈধ ব্যাখ্যা কর।
  39. সি ভাষায় ” 1 number” সঠিক চলক নয়- ব্যাখ্যা কর। [চ. বোর্ড ২০১৯]
  40. সি প্রোগ্রামিং ভাষার লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল বলতে কী বুঝায়?
  41. সি প্রোগ্রামিং ভাষার ফাংশনের হেডার ফাইল বলতে কী বুঝায়? [ব. বোর্ড ২০১৭]
  42. C ভাষায় কেন Header file ব্যবহার করা হয়? [ব. বোর্ড ২০২৩]
  43. math.h ফাইলটি ব্যাখ্যা কর। [চ. বোর্ড ২০১৯]
  44. সি প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রামে #include<stdio.h> আবশ্যক কেন? ব্যাখ্যা কর।
  45. সি প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রামে main() ফাংশনের গুরুত্ব লেখ।
  46. সি ভাষায় return 0; স্টেটমেন্টটি লিখা হয় কেনো? ব্যাখ্যা কর। [সি. বোর্ড ২০২৩]
  47. C প্রোগ্রাম এর শেষ লাইনে ‘return 0’ লেখার যৌক্তিকতা ব্যাখ্যা কর। [ব. বোর্ড – ২০২৪] 
  48. সি প্রোগ্রামে main() ফাংশনের গুরুত্ব লেখ। [য. বোর্ড ২০১৭]
  49. প্রোগ্রামে লাইব্রেরী ও ইউজার ডিফাইন্ড ফাংশন এক নয়-ব্যাখ্যা কর।
  50. ‘সি’ ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড ২০২৩]
  51. ডকুমেন্টেশন কেন করতে হয়? [রা. কু. চ. ব. বোর্ড ২০১৮]
  52. আউটপুট ফাংশন বলতে কি বুঝায়? [ব. বোর্ড ২০১৬] 
  53. সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত ইনপুট ও আউটপুট ফাংশনগুলো লেখ।
  54. সি প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক? ব্যাখ্যা কর। [কু. বোর্ড – ২০২৪]
  55. C ভাষায় কেন ফাংশন ব্যবহার করা হয়? [দি. বোর্ড – ২০২৪] 
  56. printf(“%d %x”, a, b); স্টেটমেন্টটি ব্যাখ্যা কর। [রা. বোর্ড ২০১৭]
  57. scanf(“%f”, &a); স্টেটমেন্টটি ব্যাখ্যা কর। [কু. বোর্ড ২০১৯, রা. বোর্ড ২০১৬] 
  58. “scanf(“%f”, &a)”- ব্যাখ্যা কর। [চ. বোর্ড ২০২৩] 
  59. সি ভাষায় scanf(“%d”, &a); বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। [সি. বোর্ড ২০২৩]
  60. scanf(“%d”, &a); স্টেটমেন্ট ব্যাখ্যা কর। [য. বোর্ড – ২০২৪] 
  61. scanf(“%d %d”, &a, &b); ব্যাখ্যা কর। [ম. বোর্ড – ২০২৪]   
  62. printf() ও scanf() উদাহরণ দ্বারা ব্যাখ্যা কর।
  63. সি ভাষায় Float type বলতে কি বুঝ? উদাহরণ সহ লিখ।
  64. integer এর পরিবর্তে কখন long integer ব্যবহার করতে হয়-বুঝিয়ে লিখ। [চ. বোর্ড ২০১৭]
  65. কখন ইউনারি অপারেটর ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
  66. প্রোগ্রামে অপারেটরের গুরুত্ব লেখ।
  67. লজিক্যাল অপারেটর বলতে কী বুঝ? ব্যাখ্যা কর। [য. বোর্ড – ২০২৪]
  68. x = y + i;  ব্যাখ্যা কর। [য. বোর্ড ২০২৩] 
  69. i++ এবং ++i ব্যাখ্যা কর। [সি. বোর্ড – ২০২৪]
  70. K++ ও ++K ব্যাখ্যা কর। [ম. বোর্ড ২০২৩, রা. বোর্ড ২০১৯]  
  71. variable++ এবং ++variable এক নয় – ব্যাখ্যা কর। [য. বোর্ড ২০১৯]
  72. “=” এবং “= =” এর মধ্যে পার্থক্য লেখ।
  73. for loop এবং do while loop এর মধ্যে কোনটি ব্যবহার করা সহজ?
  74. for এবং do লুপের মধ্যে কোনটি ব্যবহার করা সহজ? [কু. বোর্ড ২০২৩] 
  75. “লোকাল ও গ্লোবাল ভেরিয়েবল এক নয়”- ব্যাখ্যা কর। [য. বোর্ড ২০২৩] 
  76. “গ্লোবাল ভেরিয়েবলকে প্রোগ্রামের সকল অংশে জুড়ে দেওয়া সম্ভব”-ব্যাখ্যা কর।
  77. “অ্যারে এবং চলক এক নয়”-ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড – ২০২৪, মাদ্রাসা. বোর্ড ২০১৭]
  78. Mark [5], [4]  -ব্যাখ্যা কর। [ম. বোর্ড ২০২৩]
  79. int mark[3][4] – ব্যাখ্যা কর। [ম. বোর্ড – ২০২৪]   
  80. অ্যারে প্রোগ্রামের জটিলতা কমায়-ব্যাখ্যা কর।
  81. একই জাতীয় একাধিক ডেটা একটি চলকের আন্ডারে রাখা সম্ভব –ব্যাখ্যা কর।
  82. ভোলাটাইল মেমোরি এবং নন-ভোলাটাইল মেমোরি এক নয়- ব্যাখ্যা কর। [রা. বোর্ড – ২০২৪] 

 


Written by,

Spread the love
Posted in Uncategorized

3 thoughts on “অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তরসমূহ : পঞ্চম অধ্যায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *